জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলায় মোরশেদা বেগম (২০) নামে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার অভিযোগ উঠেছে শশুরবাড়ীর লোকজনের বিরুদ্ধে। সদর উপজেলার মেস্টার ঝাউরাম গ্রামে গত ৩ এপ্রিল বুধবার দুপুরে লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত মোরশেদা বেগম সদর উপজেলার মেস্টা ইউনিয়নের কলতাপাড়া গ্রামের মুক্তি মিয়ার মেয়ে। নিহত মোরশেদার বাবা মুক্তি মিয়া তার মেয়েকে শাশুড়ি মর্জিনাসহ শশুরবাড়ীর লোকজন শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান বলেন, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সরিষাবাড়ীতে বজ্রপাতে একজনের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে আবু বক্কর (৪০) নামের এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। এ বিষয়ে সরিষাবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নূরুল ইসলাম বজ্রপাতে আবু বক্কর নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।