শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে বিজিবি।
বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুর বিওপির অধীনস্থ ৪/৪নং পিলার এলাকা হতে প্রায় ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠুঠাপাড়া মাঠে অভিযান চালানো হয়। মাসুদপুর বিওপির মোস্তফার নেতৃত্বে বিজিবির টহল দল অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ও ৪শ’ বোতল ফেনসিডিলসহ তিন যুবককে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।