মাগুরায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ায় শুক্রবার বিকালে এক প্রতিবন্ধী নারী (২০) ধর্ষিত হয়েছে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
প্রতিবেশী রোকেয়া বেগম জানান, শুক্রবার ওই প্রতিবন্ধীকে বাড়িতে একা রেখে তার বাবা মা দুরের এক আত্মীয়ের বাড়িতে যান। বিকাল ৩ টার দিকে বাড়ির বাথরুম থেকে মেয়েটির কান্নার আওয়াজ পেয়ে তারা সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান ও দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। মেয়েটি জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। সে ইশারায় নির্যাতনের কথা বলতে পারছে। কিন্তু কারো নাম বলতে পারছে না। ধর্ষক পালিয়ে গেছে।
 
মাগুরা সদর হাসপাতালের নার্স পুষ্প রানী বিশ্বাস জানান, মেয়েটির শরীরে অতিরিক্ত রক্ত  ক্ষরন হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
 
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ