মৌসুমীর চোখে জল, রিনা খান কী বলছেন

 
ছবিতে দুই অভিনয় শিল্পীকে দেখা যাচ্ছে। এর একজন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, নজরুলের সৃষ্টি মেহের নিগার চরিত্রে দারুণ অভিনয়ে এভাবেই হাজির হয়েছেন তিনি। অন্যদিকে তার পাশে বসে আঙ্গুল ইঙ্গিতে কুটকৌশলী শাশুড়ি হিসেবে পরিচিত রিনা খানকে দেখা যাচ্ছে। কোন সিনেমার দৃশ্য এটি, জানেন!
 
চ্যানেল আইতে আজ ২৭ মে বেলা ১টা ৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘মেহের নেগার’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.।
 
পরিচালনা করেছেন মৌসুমী ও গুলজার। এ ছবিতে মেহের নেগারের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। মৌসুমীর সাথে জুটিবদ্ধ হয়েছেন ফেরদৌস। এ ছবিতে আরো অভিনয় করেছেন রিনা খান, নাদের চৌধুরী, রেহানা জলি, ইরিন জামান, প্রবীর মিত্র প্রমুখ। ছবিতে শিশু শিল্পী হিসেবে মেহের চরিত্রে অভিনয় করেন জলি।
 
মেহের নেগার  ২০০৫ সালে মুক্তি পায়। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন অভিনেত্রী মৌসুমী ও মুশফিকুর রহমান গুলজার। এটি মৌসুমী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। মুক্তির পরে সাড়া ফেলতে সক্ষম হয়েছিল মেহের নিগার।
 
ইত্তেফাক/আনিসুর