ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ পাওয়া গিয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরপাড় থেকে নিহতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক পর্যায়ে তার শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় কিছুই জানাতে পারেনি পুলিশ।
 
আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে মনিয়ন্দ উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরপাড়ে স্থানীয়রা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের বুকে ৪টি গুলির চিহ্ন পাওয়া গেছে। 
 
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে মরদেহ পুকুর পাড়ে ফেলে রেখে গেছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় আমরা জানতে পারিনি। তবে মরদেহ দেখে অনেকেই বলছেন, নিহতের বাড়ি জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামে।
 
ইত্তেফাক/কেকে