জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সোয়াইব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সোয়াইব চারাইলদার গ্রামের সুলতানের ছেলে বলে জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মাহমুদপুর থেকে জামালপুরগামী মালবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যান।
ইত্তেফাক/কেকে