নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৩৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। আজিজ সদর উপজেলার লস্করপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
শনিবার সকালে নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ মৎস্য হ্যাচারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, আব্দুল আজিজ নড়াইল-মুলিয়া সড়ক থেকে নসিমন চালিয়ে নড়াইল-যশোর সড়কে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। বাসস।
ইত্তেফাক/মোস্তাফিজ