সুজানগরে পিঁয়াজের মাচায় চাপা পড়ে কিশোরের মৃত্যু

 
পাবনার সুজানগরের মথুরাপুর গ্রামে পিঁয়াজের মাচার নিচে চাপা পড়ে বুরহান উদ্দিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের নিশান উদ্দিনের ছেলে। এ ঘটনায় আরো চারটি গরু আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। 
 
এলাকাবাসী জানান, শনিবার সকাল ১১টার দিকে বুরহান তাদের গোয়াল ঘরে থাকা গরুগুলোকে খাবার দিচ্ছিল। এ সময় আকস্মিকভাবে ওই ঘরে থাকা পিঁয়াজের মাচা ভেঙ্গে গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই সে চাপা পড়ে মারা যায়। এ সময় তাদের আরো চারটি হালের গরু আহত হয়। আহত গরু চারটিকে স্থানীয় পশু চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
 
ইত্তেফাক/কেকে