ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট এন্ড কোস্টাল শিপিং সামিট’-এ যোগদান শেষে শুক্রবার দিবাগত রাতে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান দেশে ফিরেছেন।
তিনি ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ছিলেন- বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও জাহাজ জরিপকারী এ কে এম ফখরুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র পরিচালক (ট্রাফিক) মো. আবু জাফর হাওলাদার এবং বিআইডব্লিউটিএ’র যুগ্মপরিচালক (ট্রাফিক) মো. সাইফুল ইসলাম।
ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এবং ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অব ইন্ডিয়া যৌথভাবে উক্ত সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে যোগদানের পাশাপাশি মন্ত্রী মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেন। তিনি গত ২২ মে রাতে সামিটে যোগ দিতে ভারতের কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বাসস।
ইত্তেফাক/মোস্তাফিজ