কালীগঞ্জে মসজিদের সেপ্টিক ট্যাংকের গ্যাসে ২ শ্রমিক নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জামিরবাড়ি বড় জামে মসজিদের সেপ্টিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভোটমারি ইউনিয়নের  জামিবাড়ি বড় মসজিদের নির্মাণ কাজ চলছিল। ল্যাট্রিনের সেপ্টিক ট্যাংকের কাজ শেষে উপড়ের স্লাবের ঢালাই বেশ কিছুদিন আগে করে রাখে। আজ সেই ঢালাইয়ের সাটার খুলতে গিয়ে প্রথমে একজন শ্রমিক সেপ্টি ট্যাংকে নামে সাথে সাথে সে অজ্ঞান হয়ে পরে।  তাকে বাঁচাতে অপরজন নামলে সেও অজ্ঞান হয়ে যায়। উপস্থিত অন্য শ্রমিক ও লোকজন কালীগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিশ্চিত হন যে বিষাক্ত গ্যাসে তারা আক্রান্ত হয়েছে। পরে উপস্থিত লোকজন সেপ্টিক ট্যাংকের উপরের স্লাব ভেঙে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তারা পরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করেন।
 
নিহতরা হলেন— জামিরবাড়ি গ্রামের রমজান আলীর ছেলে লিয়াকত আলী (৪৫) ও  তোফাজ্জল হোসেনের ছেলে আনারুল ইসলাম (৪২)।
 
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম।