ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। শনিবার পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে একথা জানান।
 
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, আহমেদনগর-মনমদ মহাসড়কে দ্রুতগতির একটি গাড়ী রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে। এতে ছয়জন ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
 
 
উল্লেখ্য, চালকের অদক্ষতা, বেহাল সড়ক ও ফিটনেসহীন যানবাহনের কারণে ভারতে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় দেশটিতে প্রতিদিন চারশ’রও বেশি লোক প্রাণ হারায়। এএফপি।
 
ইত্তেফাক/সেতু