অমিতাভ বচ্চনের কোলে উঠেছে সে। কোলে চড়ে চুমুও খেয়েছে শাহেনশাকে। ছবিটি সামাজিক যোগযোগ মাধ্যম টুইটারে নিজেই শেয়ার করেছেন অমিতাভ। ছবি দেখে বোঝাই যাচ্ছে, নায়কের খুব কাছের এই শিশু। কিন্তু কে সে? আসল পরিচয় কী?
শুধু একজন নয়। অমিতাভের কোলে রয়েছে আরও এক শিশু। তাকেও কি চেনা যাচ্ছে?
ছবিটি টুইট করে ক্যাপশনে অমিতাভ লিখেছেন, ‘৪০ বছর আগে। অমর আকবর অ্যান্টনি… শ্বেতা এবং অভিষেক আমার সঙ্গে সেটে দেখা করতে এসেছিল। তখন আমি ‘মাই নেম ইজ অ্যান্টনি গনসালবেস’ গানটা করছিলাম।’
T 2436 - 40 years of Amar Akbar Anthony .. and Shweta and Abhishek visit me on the set when I was doing song 'my name is Anthony Gonsalves pic.twitter.com/bNq8kBTSf7
— Amitabh Bachchan (@SrBachchan) May 26, 2017
‘অমর আকবর অ্যান্টনি’ ছবির সেই বিখ্যাত গানটির কথা মনে আছে সিনেপ্রেমীদের। তারই শুটিংয়ের মাঝে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শ্বেতা ও অভিষেক। সেই ছবি ফ্রেমবন্দি হয়ে রয়েছে। পুরনো ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে যেন স্মৃতিরোমন্থন কররেন অমিতাভ বচ্চন!
অমিতাভ বচ্চন এখন ১০২ নট আউট ও থাগস অব হিন্দুস্তান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। টুইটার।
ইত্তেফাক/রেজা