নরসিংদী ট্রাক, ট্যাংকলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের চতুর্থ ত্রি-বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার নরসিংদীস্থ সাহেপ্রতাপে তাদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খাঁন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ট্রাক, ট্যাংকলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া।