চৌগাছায় নববধূর লাশ উদ্ধার

 
যশোরের চৌগাছায় উর্মি খাতুন (১৯) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কোমরপুর গ্রামের জামাল হোসেনের স্ত্রী।
 
নিহতের ফুফা খলিলুর রহমান জানান, উর্মি উপজেলার পলুয়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। তার মা মারা গেছে আর পিতা মালয়েশিয়ায় থাকেন। গত আট মাস পূর্বে জামাল হোসেনের সাথে উর্মির বিয়ে হয়।
 
বিয়ের কয়েকদিন পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল। শুক্রবার দুপুরে উর্মির শ্বশুর বাড়ির লোকজন বাবার বাড়িতে সংবাদ দেয় উর্মি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে উর্মির চাচা আতিয়ার রহমানসহ আত্মীয়রা কোমরপুরে গিয়ে লাশ দেখে আমাদের সন্দেহ হয়।
 
পরে এবিষয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ শুক্রবার রাতে লাশ উদ্ধার করে শনিবার সকালে যশোর ২০ শয্যা জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। লাশ উদ্ধারকারী চৌগাছা থানার উপ-পরিদর্শক আনোয়ারুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান