দোকান কর্মচারী হাসিব হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত মানববন্ধনে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
হাসিব পুরান ঢাকার নবাবপুরের একটি দোকানের কর্মচারী ছিলেন। তিনি যাত্রাবাড়ীর গোলাপবাগ (মাজার গলি) এলাকার মো. ফারুকের ছেলে।
হাসিবের বাবা মো. ফারুক জানান, গত ২৮ এপ্রিল হাসিব নিখোঁজ হয়। ৩০ এপ্রিল বুড়িগঙ্গা নদীর মীরেরবাগ এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। হাসিবকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি