‘হাসি’র সম্মাননা পেলেন কৃষিবিদ হামিদুল

কৃষি স্বাস্থ্যে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জে মাস্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ মো. হামিদুল ইসলামকে হাসি সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। 
 
শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন হাসি। অনুষ্ঠানে ‘হাসি’র নির্বাহী পরিচালক আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। 
 
এ সময় অন্যদের মধ্যে জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. মঞ্জুর আলম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জাগো বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিএম খোরশেদ বক্তব্য রাখেন।  
 
ইত্তেফাক/ইউবি