চাঁদপুরে মাদক ব্যবসায়ীর ১০ বছর জেল

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মাদক বহনের দায়ে মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মোস্তফা কামাল কক্সবাজারের উখিয়া থানার ফায়ের বিল এলাকার আহম্মেদ কবিরের ছেলে।

২০১৫ সালের ২ জুন ফরিদগঞ্জ থানার বাসস্ট্যান্ড এলাকার চায়ের দোকান থেকে মোস্তফা কামালকে ১ হাজার ৯শ ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ আটক করে।

সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমানউল্লা জানান, আদালত সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।