শ্রীপুরে বাবা-মেয়ের আত্মহত্যা: প্রধান আসামি গ্রেফতার

 
বিচার না পেয়ে চলন্ত ট্রেনের নিচে বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় পলাতক প্রধান আসামি ফারুক আহমেদকে (৩০) র‌্যাব-১ ঢাকার সাভার থেকে শনিবার সকালে গ্রেফতার করেছে।
 
র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বিকাল ৪টায় র‌্যাবের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানান।
 
গ্রেফতারকৃত ব্যক্তি অভিযুক্ত ফারুক কি না নিশ্চিত হওয়ার জন্য মামলার বাদী হালিমাকে তার বাড়ি থেকে র‌্যাবের কার্যালয়ে নিয়ে যান। এদিকে ফারুকের গ্রেফতারের সংবাদে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ফারুককে গ্রেফতারের বিষয়ে কিছুই জানেনা বলে জানান।
 
ইত্তেফাক/জামান