ছোট বোন অর্পিতার ছেলে আহিল শর্মা যেন বলিউডের ভাইজান সালমান খানের প্রাণ। নিজের লাকি চার্ম সিগনেচার ব্রেসলেটও ভাগ্নেকে দিয়ে দিয়েছেন সালমান, যেটা তার খাদ্য হয়ে দাঁড়িয়েছে।
ইন্টারনেটে আহিলের সঙ্গে সালমানের অসংখ্য ছবি ঘোরাফেরা করে। এবার এসেছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, ৫১ বছরের অভিনেতা বক্সিং লড়ছেন পুঁচকে ভাগ্নের সঙ্গে আর প্রচুর মার খাচ্ছেন।
সালমান নিজেরই তার ভেরিফায়েড ফেসবুক পেজে সেই ভিডিও শেয়ার করেছেন। সালমান ও আহিলের সঙ্গে ছিলেন আরেক মামা সোহেল খান।
সালমান খান তার পরবর্তী ছবি টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। ঈদে মুক্তি পাবে বহুল প্রতিক্ষীত ছবি টিউবলাইট। হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/রেজা