বড় সংগ্রহের দিকে টাইগাররা

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বড় সংগ্রহের দিকে যাচ্ছে।
 
শনিবার বারমিংহামে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই তামিম ও ইমরুলের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ দ্রুত রান তুলতে থাকে। তামিম ৮৮ বলে সেঞ্চুরি করেন। পরে ১০২ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন। সৌম্য সরকার ১৯ ও ইমরুল কায়েস ৬১ রান করে আউট হন। মুশফিকুর রহিম ৪৬ ও সাকিব আল হাসান ২৩ রান করেন।
 
এই মুহূর্তে টাইগাররা ৪৪.৪ বলে ৩০৩ রান করেছে। হারাতে হয়েছে ৬টি উইকেট। মেহেদি হাসান ও মোসাদ্দেক হোসেন ক্রিজে অবস্থান করছেন।
 
ইত্তেফাক/এমআই