ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলা ১৪২৬ বঙ্গাব্দকে বরণ উপলক্ষে এক প্রস্তুতি সভা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ওসি মো. শাহাবুদ্দিন, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, জাতীয় পার্টি জেপির উপজেলা দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল কবির টিপু, ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আ. সালাম খোন্দকার, সাধারণ সম্পাদক মোশারেফ সিকদার, ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক বশির কাজী, দুপ্রক সভাপতি মাস্টার আ. রশিদ প্রমুখ।
সভায় এ বছর বর্ষবরণে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক, সামাজিক সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিকে দিনটি উদযাপন উপলক্ষে আহ্বায়ক কমিটি এবং উপ-কমিটি গঠন করা হয়।