রমজান উপলক্ষে দেশবাসীকে জেপির শুভেচ্ছা

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। 
 
এক বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, পরম করুণাময় আল্লাহতালার অসিম অনুগ্রহ, ক্ষমা ও মুক্তির বাণী নিয়ে পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। আমরা এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি ও আত্ম সংশোধনের সুযোগ লাভ করি। মাহে রমজানের সিয়াম সাধানার মূল উদ্দেশ্যই হলো সকল পঙ্কিলতার অবসান ঘটিয়ে পরিছন্ন জীবন ব্যবস্থা গড়ে তোলা। 
 
জেপি নেতৃদ্বয় বলেন, আমরা দেশবাসী জনগণকে মাহে রমজানের ধর্মীয় ভাবগম্ভীর্য পবিত্রতা বজায় রাখার আহ্বান জানাই এবং দৃঢ় আশা পোষণ করি যে, এই পবিত্র মাস আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।
 
ইত্তেফাক/ইউবি