গাজীপুরে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলের বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ সাতজনকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার বিকেল ৩টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির আওতাধীন ছয়টি ওয়ার্ডে একযোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় পুলিশ এলাকাবাসীর কাছে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর মো. মুমিনুল ইসলাম (ডিআই-২) জানান, কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির আওতাধীন গাজীপুর সিটি কর্পোরেশনের ছয়টি ওয়ার্ড এলাকাকে ৪৩ ভাগে বিভক্ত করে একযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫ শতাধিক পুলিশ অংশ নেয়। অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/জামান