মাগুরায় স্বর্ণের দোকানে ৬৫ভরি গহনা চুরি

 
মাগুরা শহরের বকসি মার্কেটের একটি স্বর্ণের দোকানে শনিবার বিকেলে চুরি সংঘটিত হয়েছে। এতে ২৫ লাখ টাকার ৬৫ভরি স্বর্ণের গহনা চুরি হয়েছে।
 
জানা গেছে, বকসি মার্কেটের লক্ষ্মী জুয়েলারি-২ নামে একটি স্বর্ণের দোকানে দুপুরে তালা দিয়ে মালিক বাড়িতে যান। বিকেলে এসে দেখেন দোকানের একটি তালা খোলা এবং একটি বন্ধ রয়েছে।
 
দোকান মালিক দোকান খুলে দেখেন সোকেসে সাজানো ৬৫ ভরি সোনার গহনা নেই। চুরি হয়ে গিয়ে চুরি যাওয়া সোনার গহনার মূল্য ২৫ লক্ষ টাকা। দোকান মালিক অভি বৈদ্য জানান, ৬৫ ভরি সোনার গহনা চুরি হয়ে গিয়েছে।
 
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, থানায় মামলা হয়েছে। সিসি টিভির ফুটেজ এবং তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/জামান