বগুড়ায় ইয়াবাসহ গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় র্যাব-১২ এর সদস্যরা মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকা থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- পাবনার বেড়া উপজেলার কাজিপাড়া মাসুমদিয়া গ্রামের হারুণ-অর-রশিদ ও বগুড়ার শেরপুর উপজেলার উত্তর শাহপাড়া গ্রামের আমিনুল ইসলাম আম্বু।

বুধবার র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  গ্রেফতারকৃতদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।