কুমিল্লা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামকে ঢাকার উত্তরা থানার একটি মামলায় মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। এর প্রতিবাদে গতকাল বুধবার বিবৃতি দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সভাপতি ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, জানা যায়, বিএনপি নেতা আবুল কালাম ওই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার ঢাকা জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করে।