গাংনীর পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাংনী উপজলোর কাজীপুর গ্রামে শেফালী খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
 
২ পুত্র সন্তানের মা নিহত শেফালী খাতুন কাজীপুর (নিমসরণ পাড়া) গ্রামের রাজু আহমেদের স্ত্রী।
 
নিহতের পরবিার সূত্রে জানা গেছে, বিকালে নিহত শেফালী খাতুন তার নিজ বাড়িতে টিউবওয়েলে পানি উঠাতে গেলে মোটরের সংযোগ (পাম্প) তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। শেফালী টিউবওয়েলে হাত দেয়ার সাথে সাথেই ঘটনাস্থলে মারা যান। 
 
কাজীপুর ইউপি চেয়ারম্যান রাহাতুল্লাহ ও গাংনী থানার তদন্ত অফিসার কাফরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এমআই