পুনঃময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে কবর থেকে কলেজছাত্রীর লাশ উত্তোলন

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

কলেজ ছাত্রী কামরুন্নাহার ইতির লাশ পুনঃময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে ধনবাড়ী উপজেলার বাগুয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়। আদালতের নির্দেশে লাশ উত্তোলনের সময় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দীকা এবং মামলার তদন্ত কর্মকর্তা ও মধুপুর থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ওসি শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্টে হত্যা নয়, ফাঁসি দিয়ে আত্মহত্যার  রিপোর্ট উল্লেখ করা হয়। এমতাবস্থায় মামলার বাদী টাঙ্গাইল বিচারিক আদালতে দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য আরজি জানালে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, কামরুন্নাহার ইতি টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স পড়তেন।