কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে সুপারভাইজার সায়েম (৩০) নিহত হয়েছেন। আহত হযেছেন অন্তত ১০ জন।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঢাকাগামী একটি বাস ও শৈলকুপা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার সায়েম নিহত হন। আহত হয়েছেন আরো ১০জন।
ইত্তেফাক/কেকে