পবিত্র মাহে রমজানে প্রথম তারাবির নামাজের সময় লোডশেডিংয়ের কবলে তাড়াশের উত্তরের জনপদের প্রায় লক্ষাধিক মানুষ। নামাজ শুরুর আধা ঘণ্টা পূর্বে বিদ্যুৎ চলে যায় এবং নামাজ শেষ হওয়ার পর ফিরে আসে।
পুরো তারাবীহ নামাজের সময় বিদ্যুৎ না থাকায় মসজিদে মসজিদে মুসল্লিদের অনেকে অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়াও রাতভর প্রতি ঘণ্টায়-ঘণ্টায় বিদ্যুতের লুকোচুরি চলতেই থাকে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের এজিএম মো. হাসিমুর রমহান জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ পাচ্ছি অর্ধেক। প্রথম তারাবির নামাজে যারা বিদ্যুৎ পেয়েছেন দ্বিতীয় দিন তারা ইফতারিতে পাবেন। অর্থাৎ সন্ধ্যা সারে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এবং রাত আটটা থেকে সারে নয়টা পর্যন্ত। রমজান মাস জুড়ে এভাবেই শিডিউল করা আছে। তবে সরবরাহ বেশি পাওয়া গেলে একই সাথে উপজেলা জুড়ে বিদ্যুৎ থাকবে।
ইত্তেফাকে/এমআর