ঢামেকে আনসার ও স্টাফদের মধ্যে হাতাহাতি, আহত ২

 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্য ও স্টাফদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষে একজন করে মোট দুইজন আহত হয়েছেন। 
 
হাসপাতাল সূত্র জানায়, আজ রবিবার সকাল ৮টায় হাসপাতালের এমএল-এর মো. কামাল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ ভবনে প্রবেশের সময় আনসার সদস্যদের সঙ্গে স্টাফদের কথা কাটাকাটি হয়। এসময় কর্তব্যরত আনসার সদস্যরা কামাল হোসেনকে মারধর করেন। এ খবর হাসপাতালের স্টাফদের মধ্যে ছড়িয়ে পড়লে হাসপাতাল-২ ভবনে কর্তব্যরত আনসারের প্লাটুন কমান্ডার মোতাহার হোসেনের (৩৫) ওপর হামলা করেন স্টাফরা। তাকে মারধর করা হয়। পাল্টাপাল্টি মারামারির ঘটনার ব্যাপারে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 
 
তবে হাসপাতালের স্টাফরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা পরিচালকের কাছে অভিযোগ করবেন।
 
ইত্তেফাক/কেকে