ট্রাফিক পুলিশ সার্জেন্ট কর্তৃক প্রতারণা করে নেয়া অটোরিকশাটি ফিরিয়ে দেয়ার জন্য আকুল আবেদন করেছেন অটোরিকশার মালিক নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা গ্রামের মো. আবুল হোসেন।
রবিবার নরসিংদী পুলিশ সুপারের নিকট এক লিখিত অভিযোগে রিকশাচালক আবুল হোসেন জানান, গত ২৪ মে সকালে তিনি নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে নরসিংদী শহরের জেলখানা মোড়ে এসে পৌঁছান। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মোক্তার হোসেন তার অটোরিকশাটি আটক করে এবং তাকে জোরপূর্বক রিকশা থেকে নামিয়ে দিয়ে রিকশাটি থানায় নিয়ে যাবে বলে হুমকি দিয়ে আবুল হোসেনকে তাড়িয়ে দেয়। পরে নরসিংদী সদর থানায় গিয়ে অটোরিকশাটির কোন সন্ধান পায়নি।
আবুল হোসেন একজন অসহায় দিনমজুর। আশা থেকে ঋণ নিয়ে রিকশা কিনে তিনি পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগে জানিয়েছেন।
ইত্তেফাক/এমআই