হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে তাড়াশ অংশের মান্নান নগর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহীগামী তেলবাহী একটি লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের একজন নিহত হন।
এ ব্যাপারে হাইওয়ে থানা ওসি আব্দুল কাদের জিলানী বলেন, মুখোমুখি সংঘর্ষে তেলবাহী লরির হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
ইত্তেফাক/কেকে