গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে বুধবার বিকেলে মো. আলফাজ নামে (১১) এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। উপজেলার ছয়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত রিফাত নামে এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত স্কুলছাত্র উপজেলার খারুয়া বড়াইল গ্রামের রুহুল আমিনের ছেলে এবং খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, আলফাজের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।