মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন।
রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার বায়রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বায়রা কাটাখালী গ্রামের আব্দুল বারেক (৪৫), একই গ্রামের তাহের আলম (৪৬) ও আসলাম হোসেন (৫০)।
রাজিব মিয়া নামে এক যুবক জানান, ওই গ্রামের আসলাম হোসেনের বাড়িতে ধানকাটার কাজ করছিলেন কয়েকজন কৃষক। বৃষ্টির সময় তারা ক্ষেতের পাশে ধানের গোলায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে আব্দুল বারেক, হাসপাতালে নেয়ার পর তাহের আলী এবং আসলাম হোসেনের মৃত্যু হয়। বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইমাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি