জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে। রবিবার বিকেলে তারা এই মানববন্ধন করে। মানববন্ধন থেকে শিক্ষার্থীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানানো হয়।
 
প্রসঙ্গত, জাবি উপাচার্যের বাসভবন ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের করা মামলায় ৪২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 
 
তাদের দাবিগুলো হলো- সড়ক নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া, নিহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, শিক্ষার্থীদের উপর হামলার বিচার করা, এবং আবাসিক বিশ্ববিদ্যালয় খেয়াল-খুশি মত হল খালি না করা।
 
মানববন্ধনে জাবির অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র নাসির উদ্দিন প্রিন্স বলেন, 'শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ হামলা করেছে। এটা অত্যন্ত বেদনাদায়ক।' ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
 
ইত্তেফাক/জামান