মোহাম্মদপুরে চা দোকানী নিহত

রাজধানীর মোহাম্মদপুরে তিন রাস্তার মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ চা দোকানী নিহত হয়েছেন। তার নাম মোঃ লোকমান (৭০)।

নিহত ব্যক্তির ছেলে মোঃ মিজান জানান, আজ সন্ধ্যায় বাসা থেকে দোকানে যাওয়ার সময় মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে রাস্তা পার হচ্ছিলেন তার বাবা লোকমান। এ সময় একটি দ্রতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় লোকমানকে উদ্দার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক রাত সাড়ে ৮ টার দিকে লোকমানকে মৃত ঘোষণা করে।

এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ এ,এস,আই,(এ,বি) মোঃ বাবুল মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

মো লোকমান বরিশাল জেলার মুলাদী উপজেলার মধ্যগাউছা গ্রামের মৃত আকুব আলীর ছেলে। তার তিন মেয়ে দুই ছেলে সন্তান আছে।

ইত্তেফাক/নূহু