ওমরা পালনে পল পগবা এখন মক্কায়

ওমরা পালন করতে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার পল পগবা সৌদি আরবের মক্কায় গিয়েছেন। মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসের শুরুতেই পগবা মক্কায় যান বলে বিবিসির খবরে জানা গেছে।
 
গত রবিবার ফরাসী এ ফুটবলার মক্কা থেকে তার একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস।’ রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি টুইটারে একটি বার্তাও দিয়েছেন।
 
২৪ বছর বয়সী এ ফুটবলারকে গত গ্রীষ্ম মৌসুমে ১১৪ মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে ব্রিটেনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত বুধবার সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপা লিগ কাপ জয় করে ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচের পর সুটকেসসহ একটি ছবি শেয়ার করে বলেন পগবা, ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরব যাচ্ছেন বলে জানান।
IMG0
এর আগেও একবার হজ করেছিলেন তিনি। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু