সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

সাতক্ষীরার দেবহাটায়  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক রফিকুল ইসলাম নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাশিমপুর বাজারগ্রামের আরশেদ আলির ছেলে।এ ঘটনায় ট্রাক হেলপারসহ তিন জন আহত হয়েছেন।
 
সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে দেবহাটা উপজেলার জগন্নাথপুর পানিরকল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুতের খুঁটি ও পরে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাক মালিক রফিকুল নিহত হন। এ ঘটনায় ট্রাক হেলপার ও দুইজন পথচারীসহ তিন জন আহত হয়েছেন। তিনি আরো জানান, নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ