দূরপাল্লার নৌ চলাচল বন্ধ ঘোষণা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে দূরপাল্লার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
 
আজ সোমবার দুপুরে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন।
 
তিনি জানান, উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ অবস্থা থাকায় ভোলা, পটুয়াখালী ও বরিশাল অঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। শুধু চাঁদপুর ও কাছের নৌ পথে লঞ্চ চলাচল করতে পারবে।
 
ইত্তেফাক/এমআই