ঘূর্ণিঝড় ‘মোরা’: খুলনায় প্রস্তুত ২৫০ সাইক্লোন শেল্টার

খুলনার বিভিন্ন উপজেলার মানুষকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ সম্পর্কে সতর্ক করতে ও নিরাপদ আশ্রয়ে নিতে মাইকিং করা হচ্ছে। একই সঙ্গে জেলার ৯ উপজেলায় ২৫০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।  
 
মোংলা বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ‘মোরা’মোকাবিলায় সোমবার দুপুর ১টায় খুলনায় জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । 
 
খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেন, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জরুরি সভা করে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে। জেলার  ৯ উপজেলার ২৫০ টি সাইক্লোন শেল্টার  প্রস্তুত রাখা হয়েছে। জেলার উপকূলীয় উপজেলা কয়রা, পাইকগাছা, দাকোপে  শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনগুলো মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে মানুষকে সতর্ক করতে ও নিরাপদ আশ্রয়ে নিতে মাইকিং করা হচ্ছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।  
 
ইত্তেফাক/ইউবি