আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান-অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’। ঢাকাই চলচ্চিত্রের সফল এই জুটি অভিনীত সিনেমাটির পরিচালক বুলবুল বিশ্বাস। সম্প্রতি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি।
এদিকে ২৯ মে ইউটিউবে রাজনীতি ছবিটির অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে। ১.২৪ মিনিটের টিজারটিতে শাকিব খান ও অপু বিশ্বাসকে দুর্দান্ত দেখিয়েছে।
অ্যারো মোশন আর্টসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। শাকিব খান এবং অপু বিশ্বাস ছাড়াও এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলী রাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
ইত্তেফাক/রেজা