কাঠালবাগানে ৫ তলা ভবন থেকে পড়ে একজন নিহত

রাজধানীর কাঠালবাগানে ৫তলা একটি ভবন থেকে পড়ে একজন নিহত হয়েছে।  নিহতের নাম মোঃ ইমাম হোসেন (২২)। তিনি ওই ভবনটিতে রংয়ের কাজ করছিলেন।

নিহত ইমাম হোসেনের সহকর্মী মোঃ সুমন জানান, আজ সোমবার বিকাল সাড়ে ৩ টায় দিকে কাঠালবাগানে পদ্মা হাসপাতালের পাশে কামরুল সাহেবের ৫ম তলার ৩য় তলায় বাইরের দিকে ঝুলে কাজ করছিলেন ইমাম হোসেন। এ সময় রশি ছিড়ে নিচে পড়ে যান তিনি।

গুরুতর আহত অবস্থায় ইমামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭ টায় তার মৃত্যু হয়।

নিহত ইমাম হোসেন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পূর্দবারচড় গ্রামের মোঃ জালাল  গাজীর ছেলে। তিনি ভাষানটেক, দেওয়ানপাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে ইমাম ছিল ২য়।

ইত্তেফাক/নূহু