কালিহাতীতে হেরোইনসহ ৩ জন আটক

টাঙ্গাইলের কালিহাতীতে ১ গ্রাম হেরোইনসহ ৩ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। সোমবার (২৯ মে) বিকালে উপজেলার বল্লা ব্রিজের নিচ থেকে ১ গ্রাম হেরোইন সহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা কালিহাতী উপজেলার বল্লা দক্ষিণ পাড়ার তায়েজ উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৩০), মৃত আব্দুল হকের ছেলে গনি মিয়া, আগচারান এলাকার শ্যাম মোহন সূত্রধরের ছেলে নারায়ন সূত্রধর (২৮)।

কালিহাতী থানার এস.আই. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু