মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শহরের প্রেসক্লাব মোড়, চৌমুহনাসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সহকারী পরিচালক মো. আল-আমিন-এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানা পুলিশের একটি দল। অভিযানকালে প্রেসক্লাব মোড়ে অবস্থিত বাচ্চু মিয়ার মাংসের দোকানকে ২ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত মামার বাড়ি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সহকারী পরিচালক মো. আল-আমিন উক্ত অভিযানে ফ্রিজে পূর্বের মাংস রেখে বিক্রয় করা, ফ্রিজে প্রস্তুতকৃত গ্রিল ও কাঁচা মাংস রাখা, খাবারে মাছি থাকা, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।