সোমবার দিবাগত রাত ৯টার দিকে মধুখালী পৌর সদরের তিন নম্বর ওয়ার্ডের গোন্দারদিয়া বিশ্বাস পাড়ার মৃত ইসমাইলের ছোট ছেলে রাজা বিশ্বাসের তালাবদ্ধ বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বসত ঘর, ঘরে থাকা টিভি, ফ্রিজ, সোফাসহ মালামাল, আসবাবপত্র পুড়ে গেছে। প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ রাজা বিশ্বাস। অগ্নিকাণ্ডের সময় স্থানীয় নারী ও পাশের মসজিদের মুসল্লিরা আগুন নিয়ন্ত্রণে আনার পরপরই মধুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।
৩ নম্বর ওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র মির্জা আব্বাস জানান, বিশ্বাস পাড়ার রাজা বিশ্বাসের ঘরে তালাবদ্ধ অবস্থায় ছিল। বাড়িতে তার পরিবারের লোকজন ছিলেন না। ঘরের পূর্ব পাশ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কিভাবে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে তা নিশ্চিত করা য়ায়নি।
ইত্তেফাক/কেকে