জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারি মম’র চলতি সময়ের ব্যস্ততাও চলছে নাটক নিয়ে। এপ্রিলে তিনি প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের লেখা বিশেষ নাটক ‘চুমকি’তে হাজির হয়েছিলেন। বর্তমানে ঈদের কাজ নিয়েই তার ব্যস্ততা।
অনেকে এখন বলছেন দেশের টিভি নাটকের দর্শক সংখ্যা কমে গেছে। তবে এ বিষয় মানতে নারাজ অভিনেত্রী মম। নাটকের দর্শক কমে যাওয়া প্রসঙ্গে অভিনেত্রী জাকিয়া বারি মম বলেন....
‘আমার মনে হয় না নাটক কম দেখে। কারণ, আমরা যখন নাটকের শুটিং করতে যাই, তখন দেখি মানুষের চোখেমুখে কত আগ্রহ। কোন নাটক কেমন লেগেছে, সেটার প্রতিক্রিয়াও জানান অনেকে। এ ছাড়া আর কী করলে নাটকটি আরও ভালো হতো, সেটাও বলেন তাঁরা। তখন আমরা কীভাবে বলব যে নাটক কম দেখছে? টেলিভিশনে প্রচারের পর নাটক ইউটিউবেও লাখ লাখবার দেখা হচ্ছে। তাই বলা যাবে না, নাটক কম দেখছে।’
ইত্তেফাক/আনিসুর