সেনবাগে যুবককে কুপিয়ে আহত

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামে পূর্ব-বিরোধের জের ধরে গত সোমবার রাতে স্থানীয় মগুয়া বাজারে একদল সন্ত্রাসী আবদুল হান্নান (৩২) নামে এক যুবকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। চাপাতির আঘাতে তার ডান কান বিচ্ছিন্ন হয়ে যায় এবং গলার বড়ো একটি অংশ কেটে যায়। এসময় বাজারের ব্যবসায়ীরা হান্নানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সেনবাগ পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং তারও পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হান্নান ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী আবদুল মন্নানের পুত্র।

স্থানীয় লোকজন জানান, উপজেলার জয়নগর গ্রামে হান্নানদের সাথে জায়গা নিয়ে একই বাড়ির নয়নদের সাথে বিরোধ রয়েছে। যার জের ধরে সোমবার বিকালে দুইজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে হামলার ঘটনাটি ঘটে।