ইন্দোনেশিয়ায় একটি পর্নোগ্রাফি মামলার ক্ষেত্রে সন্দেহভাজন হিসেবে এক বিতর্কিত কট্টর ধর্ম প্রচারককে অভিযুক্ত করেছে পুলিশ। পুলিশের বর্ণনা অনুযায়ী, ধর্মীয় নেতা রিজিক শিহাব অবৈধভাবে এক নারীকে নগ্ন ছবি ও অশ্লীল কথাপূর্ণ বার্তা পাঠাতেন।
তবে বর্তমানে সৌদি আরবে অবস্থানকারী ওই নেতা এই ধরণের অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন।
IMG0
জানা গেছে, রিজিক শিহাব হচ্ছেন দেশটির ধর্মভিত্তিক দল ইসলামিক ডিফেন্ডার ফ্রন্ট (এফপিআই) এর প্রধান। এর আগে, তিনি জার্কাতার সাবেক গভর্নরের বিরুদ্ধে বিশাল বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে গত মাসে ধর্ম অবমাননার দায়ে গভর্নর বাসুকি পুরানামাকে কারাদণ্ড দেয় ইন্দোনেশিয়ার আদালত।
তবে এর আগে, দেশটিতে সমর্থকদের উস্কে দিয়ে অগ্নিসংযোগ ও সহিংসতার দায়ে দু’বার জেলও খাটেন রিজিক শিহাব। কিন্তু তার বিরুদ্ধে এবারের অভিযোগটিকে খুবই মারাত্মক হিসেবে দেখা হচ্ছে।
IMG1
তার বিরুদ্ধে সর্বশেষ মামলায় পুলিশ জানিয়েছে, ইন্দোনেশিয়ান সমাজকর্মী ফিরজা হুসেইনকে অশ্লীল বার্তা পাঠিয়ে ইন্দোনেশিয়ার কঠোর পর্নোগ্রাফি আইন ভেঙেছেন রিজিক। এবছরের শুরুর দিকেই এই দুই ব্যক্তির মধ্যে বার্তা চালাচালির স্ক্রিনশট অনলাইনে সয়লাব হয়ে যায়। বিবিসি।
ইত্তেফাক/সেতু