মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন কলাতলীচরের পুরাতন আবাসন বাজার থেকে মনির বাজার সংলগ্ন মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে মায়ের কোলে থাকা অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি কলাতলী সিপিপি ইউনিট টিম লিডার মো. নাজিমউদ্দিন নিশ্চিত করেন।
ঘটনা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘মোরা’ আতঙ্কে আবাসন বাজার থেকে ছালাউদ্দিনের স্ত্রী জরিফা খাতুন এক বছরের ছেলেকে কোলে নিয়ে সোমবার রাত ১ টার দিকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য রওয়ানা দেয়। মনির বাজার সংলগ্ন মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে প্রচন্ড বৃষ্টি ও ঠান্ডা বাতাসে শিশুটির ঠান্ডা লেগে যায়। ঠান্ডায় শিশুটির আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে মারা যায়।
এবিষয়ে কলাতলী চরের ইউনিট টিম লিডার মো. শাহাবউদ্দিন বলেন, আশ্রয় কেন্দ্রে প্রায় সাত শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্রে আসার পথে মায়ের কোলে এক শিশুর মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/কেকে